আজ বিকেল: আগামী ১৮ ফেব্রুয়ারি ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচন। এবারই প্রথম সিপিএমের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই হচ্ছে। বিভিন্ন ভোট সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে।
রাজ্যে নির্বাচনে গোলমালের আশঙ্কায় ৩০ হাজার অতিরিক্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নিযুক্ত হয়েছে এক হাজার মাইক্রো অবজারভার৷
সিপিএম রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের দাবি জানিয়েছে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। প্রাক নির্বাচনী সংঘর্ষে ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু পার্টি অফিস। দু’দলেরই পার্টি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে রাজ্যে নির্বাচনী উত্তাপ এখন চরমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন