মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে আক্রমণাত্মক লকেট - Aaj Bikel
মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে আক্রমণাত্মক লকেট

মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে আক্রমণাত্মক লকেট

Share This

সোনামুড়া: ত্রিপুরায় ২৫ বছরের বাম অপশাসনে নারীদের প্রতি অত্যাচার বেড়েছে। বধূ হত্যা, নারীদের নিপীড়ন, ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনা অনেক হয়েছে। প্রতিদিন হচ্ছেও। বিজেপি সরকার গঠন করে নারীদের সুরক্ষা প্রদান করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বঙ্গ বিজেপি মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়।


মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী কেন্দ্র ধনপুরে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে নারী জমায়েতে বক্তব্য রাখেন লকেট। তিনি তাঁর ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত মানিক সরকারকে নিশানা করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। নারী সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেন লকেট। এদিনের নারী জমায়েতে বক্তব্য রাখেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত, ধনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকও।

কোন মন্তব্য নেই: