তথ্য প্রযুক্তির ক্ষেত্র প্রসার হচ্ছে, ঘরের ছেলে ঘরেই থাকবে : ফিরহাদ - Aaj Bikel
তথ্য প্রযুক্তির ক্ষেত্র প্রসার হচ্ছে, ঘরের ছেলে ঘরেই থাকবে : ফিরহাদ

তথ্য প্রযুক্তির ক্ষেত্র প্রসার হচ্ছে, ঘরের ছেলে ঘরেই থাকবে : ফিরহাদ

Share This

কলকাতা  : বাংলার মেধা এবার বাংলাতেই থাকবে। এর জন্য রাজারহাট-বানতলাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে তথ্যপ্রযুক্তি নগরী। বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে এ কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিম। পুরমন্ত্রী বলেন, ‘একসময় আন্দোলনের দাপটে কম্পিউটার ঢুকতে পারেনি এই রাজ্যে। অন্য রাজ্যে, মূলত দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয়েছে সে সব। বেটার লেট দ্যান নেভার। এ রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্র অনেক সমৃদ্ধ হবে। এর জন্য বড় পরিকল্পনা হচ্ছে। মাছে-ভাতে বড় হওয়া বাঙালির বড় সম্পদ হল মেধা। তথ্য প্রযুক্তিতে তাদের গ্রহণযোগ্যতা বেশি। আমাদের পরিকল্পনা রূপায়িত হলে ঘরের ছেলে ঘরেই থাকবে। সে দিন আর বেশি দূরে নয়! নিজেদের এবং আমাদের উপর শুধু আস্থা রাখুন।’

নিউ টাউনের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পুরমন্ত্রী এ দিন এ কথা বলেন। তিনি বলেন, “নিউ টাউন হল উন্নয়নের শো কেস। এই উপনগরীকে দেখে যে কেউ উপলব্ধি করতে পারবেন বাংলার উন্নয়নকে।“ অনুষ্ঠানমঞ্চে তিনি পাশে বসা হিডকো-র চেয়ারম্যান তথা রাজ্যের তথ্য প্রযুক্তি সচিব দেবাশিস সেনকে দেখিয়ে বলেন, “যে আধুনিক পদ্ধতিতে তথ্য প্রযুক্তির জালে উনি নিউ টাউনের উন্নয়নকে তুলে ধরেছেন লোকসমক্ষে, তা বিশেষ প্রসংশনীয়। লন্ডনে গিয়ে আমরা একসময় স্বপ্ন দেখতাম কলকাতাতেও যদি একটা হাইড পার্ক হত! আজ নিউ টাউনের ‘ইকো পার্ক’ এ দেশের একমাত্র আন্তর্জাতিক পার্ক।”

কোন মন্তব্য নেই: