ভোররাতে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা মধ্যপ্রদেশে, এক মহিলা সহ মৃত্যু ৮ জন শ্রমিকের - Aaj Bikel
ভোররাতে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা মধ্যপ্রদেশে, এক মহিলা সহ মৃত্যু ৮ জন শ্রমিকের

ভোররাতে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা মধ্যপ্রদেশে, এক মহিলা সহ মৃত্যু ৮ জন শ্রমিকের

Share This


আলিরাজপুর  : ভোররাতে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায়| বুধবার ভোররাতে আলিরাজপুর জেলায়, খাণ্ডওয়া-বারোদা রাজ্য সড়কের উপর আকালু গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বালিবোঝাই একটি ট্রাক| ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন মহিলা সহ মোট ৮ জন শ্রমিকের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন| হতাহতরা প্রত্যেকেই পেশায় শ্রমিক| নিহতদের নাম হল, সুরসিং, রমা, শের সিং, দীবলিয়া, আমরিয়া, সেঠিয়া, কিতলিয়া এবং ঘুঘরি|

আলিরাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সীমা আলাভা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে আগালগোটা গ্রাম থেকে বালি নিয়ে খাণ্ডওয়া-বারোদা রাজ্য সড়ক ধরে যাচ্ছিল বালি ভর্তি ট্রাকটি| রাতের অন্ধকারে, আকালু গ্রামের কাছে (ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে) রাস্তার উপর বড় গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বালি ভর্তি ট্রাকটি| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার সীমা আলাভা| তিনি জানিয়েছেন, বালি ভর্তি ট্রাকটি উল্টে যাওয়ায় শ্রমিকরা ট্রাকের নিচে আটকে পড়েন| ক্রেনের সাহায্যে ট্রাকটিকে সোজা করা হলে, দেখা যায় একজন মহিলা সহ ৮ জনের মৃত্যু হয়েছে| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৮ জন শ্রমিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে|

অতিরিক্ত পুলিশ সুপার সীমা আলাভা জানিয়েছেন, বালিবোঝাই ট্রাকটিতে ১৬ জন শ্রমিক ছিলেন| তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে| বাকিদের আলিরাজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের প্রত্যেকের বাড়ি আকালু গ্রামে| দুর্ঘটনার পর থেকেই পলাতক দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক| ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত ট্রাক চালকের বিরুদ্ধে|

কোন মন্তব্য নেই: