নয়াদিল্লি : বুধবার সুপ্রিম কোর্ট গোয়ার ৪৪ টি কোম্পানির লৌহ খনির লিজ বাতিল করে দিয়েছে| ১৯১৫ সালে গোয়া সরকার এই কয়লা খনি গুলি দু’ বছরের জন্য নবীকরণ করেছিল| এদিন দেশের শীর্ষ আদালত লৌহ খনিগুলির খনন কার্যের চুক্তি বাতিলের পাশাপাশি কেন্দ্র এবং গোয়া সরকারকে খনন কোম্পানিগুলিকে নতুন ভাবে পরিবেশ দুষণের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছে|
শীর্ষ আদালত গোয়ায় খনন কোম্পানি গুলিকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত তাদের খনন কার্য সমাপ্ত করার নির্দেশ দিয়েছিল| পাশাপাশি আদালত সরকারকে নির্দেশ দিয়েছে, গোয়া সরকার যাতে টেন্ডার মাধ্যমে নতুন ভাবে কোম্পানি গুলির সঙ্গে চুক্তি করে| উল্লেখ্য, এর আগে গোয়া সরকার ২০১৫ সালে ৪৪ টি খনি খনন কোম্পানিকে খনন কার্যের জন্য ২০ বছরের লিজ দিয়েছিল| যে চুক্তিটি ২০০৭ সাল থেকে শুরু হয়েছিল|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন