দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ জয় ভারতের প্রমিলা ক্রিকেট দলের - Aaj Bikel
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ জয় ভারতের প্রমিলা ক্রিকেট দলের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ জয় ভারতের প্রমিলা ক্রিকেট দলের

Share This

ইস্ট লন্ডন: একদিনের সিরিজ দখলে নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেও জয় তুলে নিল ভারতের মহিলা ক্রিকেট দল৷ বাফালো পার্কে দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে ১৪২ রানে আটকে রাখল ভারতের মেয়েরা৷


টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করার অাহ্বান জানান ভারতের টি-২০ অধিনায়ক হরমনপ্রীত কৌর৷ শিখা পান্ডে, অনুজা পাতিল, পূণম যাদবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রোটিয়া ব্যাটাররা হাত খোলার সুযোগ পাননি৷ সুন লাস ৩২ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন৷ ডি’ক্লার্ক ২৮ বলে ২৬ রান করেন৷ এছাড়া লি ১৫, ভ্যান নিকার্ক ১৫, ডু’প্রীজ ১১, ট্রায়ন ১৫ ও ইসমাইল অপরাজিত ১৬ রান করেন৷ অনুজা ও পূণম দু’টি করে উইকেট নেন৷ একটি করে উইকেট দখল করেন শিখা ও পূজা বস্ত্রকার৷

কোন মন্তব্য নেই: