১৬ ফেব্রুয়ারি থেকে বেঙ্গল ট্রাভেল মার্ট শুরু হচ্ছে বাঘাযতীন পার্কে - Aaj Bikel
১৬ ফেব্রুয়ারি থেকে বেঙ্গল ট্রাভেল মার্ট শুরু হচ্ছে বাঘাযতীন পার্কে

১৬ ফেব্রুয়ারি থেকে বেঙ্গল ট্রাভেল মার্ট শুরু হচ্ছে বাঘাযতীন পার্কে

Share This


শিলিগুড়ি : বেঙ্গল ট্রাভেল মার্ট নিয়ে শিলিগুড়ি পুরনিগমের শাসক ও বিরোধীদের কাজিয়া লেগে থাকলেও, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে শুরু হচ্ছে বেঙ্গল ট্রাভেল মার্ট। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে বিদেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন উদ্যোগে এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও পর্যটন দফতরের সহযোগিতায় এই বেঙ্গল মার্টের আয়োজন করা হচ্ছে।

 বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে আয়োজকরা একথা জানিয়েছেন। তাঁরা বলেন, ১০০ জন বায়ার থাকছে এবং ১০০ জন সেলার থাকছে। যাঁদের মধ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং রাশিয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা আসবেন।

কোন মন্তব্য নেই: