ভোটযন্ত্রে অনিয়মের অভিযোগ খণ্ডন সিইও-র - Aaj Bikel
ভোটযন্ত্রে অনিয়মের অভিযোগ খণ্ডন সিইও-র

ভোটযন্ত্রে অনিয়মের অভিযোগ খণ্ডন সিইও-র

Share This


আগরতলা  : ভোটযন্ত্রে অনিয়ম সংক্রান্ত সিপিআইএম-এর অভিযোগ খণ্ডন করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আগামীদিনেও কোনও ধরনের অনিয়মের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
মঙ্গলবার সিপিআইএম উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্ত এক সাংবাদিক সন্মেলনে বুধবার জানিয়েছেন, সিপিআইএম-এর তরফে ভোটযন্ত্র থেকে শুধুমাত্র একটি দলের জন্যই ভোট যাওয়ার যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। ভোটযন্ত্র নিয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণের সময় কোনও রাজনৈতিক দলের প্রতীকচিহ্ন ব্যবহার করা হয় না। ফলে কোনও একটি দলের চিহ্নে ভোট যাওয়ার অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন।"

তিনি বলেন, "ভোটযন্ত্রে এবং ভিবি প্যাডে একই ধরনের লিস্ট প্রথম থেকে লাগানো থাকে। আর এর উপর ভিত্তি করে যে ব্যক্তি যে চিহ্নে ভোট দেবেন তা স্পষ্ট হয়ে উঠবে ভিবি প্যাডে। এখানে কোনও ধরনের জটিলতার প্রশ্নই উঠে না। তবে কোনও সময় ত্রুটি ধরা পড়লে দ্রুত তা বদল করার ব্যবস্থাও রয়েছে। ভোট দানের সময় কোনও ধরনের সমস্যা সৃষ্টির সম্ভাবনাই নেই।"

তিনি জানান, বেশ কিছু রিটার্নিং অফিসারের বিরুদ্ধে নিরপেক্ষতা বজায় না-রাখার বিষয়ে অভিযোগ এসেছে। এগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং নির্বাচন কমিশনকেও তা জানানো হয়েছে। তদন্তক্রমে সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই: