স্বচ্ছ মানিকে রাজনাথ খোঁচা - Aaj Bikel
স্বচ্ছ মানিকে রাজনাথ খোঁচা

স্বচ্ছ মানিকে রাজনাথ খোঁচা

Share This

আগরতলা: শনিবার রাতে ত্রিপুরায় এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং রাজ্যকে ভ্রষ্টাচার মুক্ত করার ডাক দেন। বিজেপির এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বচ্ছতার প্রমাণ দিতেও বলেন।


তিনি বলেন, "ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজেকে ইমানদার বলে প্রচার করেন কিন্তু বাস্তবে এই রাজ্যের অনেক অনিয়ম ধরা পড়েছে। ভ্রষ্টাচার জিইয়ে রাখার দায় এরাতে পারেন না মুখ্যমন্ত্রী। সরকার ভ্রষ্টাচারীদের বহাল রেখে এবং সরকারকে ভ্রষ্টাচার মুক্ত না করে নিজেকে ইমানদার বলতে পারেন না মুখ্যমন্ত্রী মানিক সরকার৷"


তিনি আরও বলেন, "বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় এলে যাবতীয় সমস্যা সমাধানে উদ্যোগ নেবে। সিপিআইএম, কংগ্রেসকে রাজ্যের মানুষ দেখেছে বারবার। কিন্তু বিজেপি সরকারকে রাজ্যবাসী দেখুক একবার। দেশের ১৯টি রাজ্যে বিজেপি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপির বিস্তারের পেছনে মূল কারণ দলের নীতিগত অবস্থা এবং সরকারী কাজে, প্রকল্প রূপায়নে এর আদর্শগত প্রভাব। জনগণের বিশ্বাস অর্জন করতে পেরেছে বিজেপি। তাই এই দল এখন রাষ্ট্রপরিচালনায় অগ্রণী ভূমিকা নিতে পারছে"।

তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, "মনে রাখতে হবে কেন্দ্রে এখন আর কোন দুর্বল সরকার নেই। সমগ্র বিশ্ব এখন ভারতের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। ভারতকে বিশ্ব গুরুর করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি। ফলে এই দেশে এখন যে যা খুশি করতে পারবে না। ত্রিপুরায় বিজেপি সরকারই প্রতিষ্ঠিত হবেই। আর এই সরকার ত্রিপুরাকে একটি উন্নত রাজ্যে পরিণত করতে সক্ষম হবে বিজেপি পরিচালিত সরকার। রাজ্যের হাল ফেরাতে এই দলই সক্ষম হবে"।

উল্লেখ করা যেতে পারে দুদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং শনিবার রাতে রাজ্যে এসে পৌঁছেছেন। আগামীকাল রাজধানী আগরতলায় তিনি রোড শো করবেন।

কোন মন্তব্য নেই: