আগরতলা: ত্রিপুরা লাগোয়া ভারর-বাংলাদেশ সীমান্তের ওপারে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী অভিযানে প্রচুর সন্ত্রাসী ধরা পড়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র শস্ত্র। একেই সঙ্গে হতাহতের খবরও আসছে। বাংলাদেশের সেনা অভিযান শুরু হওয়ায় ত্রিপুরা সীমান্তে সর্বত্র নিরাপত্তা সংকেত জারি করা হয়েছে। ত্রিপুরায় নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ায় আরও আগেই সীমান্ত সুরক্ষা বাহিনীকে সতর্ক করে রাখ হয়েছিল।
জানা গিয়েছে, ত্রিপুরায় খোয়াই ভারত-বাংলাদেশের সীমান্তের ওপারে সাতছড়ি জঙ্গলে ব্যাপক সেনা অভিযান চলছে। সেনা অভিযান সম্পর্কে রাজ্যের কোন আধিকারিকরেই সরাসরি মুখ খুলতে নারাজ। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন অনেকেই। সাতছড়ি জঙ্গল থেকে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট বিষয়ে বিএসএফ এর এক আধিকারিক জানিয়েছেন, বিষয়গুলি সম্পর্কে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি নিয়মিত বিএসএফকে অবহিত করছে। এখন পর্যন্ত ১০টি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা এখনো সঠিক ভাবে পাওয়া যায়নি। তবে অভিযান চলেছে এবং প্রচুর অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে। সীমান্তে সর্বোচ্চ সংকেত জারি করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন