গুয়াহাটি: অ্যাডভান্টেজ আসাম-এর মাধ্যমে অসমের পাশাপাশি সমগ্ৰ উত্তর-পূৰ্বাঞ্চলের অৰ্থনৈতিক উত্থান হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে শনিবার থেকে দুদিবসীয় বিশাল আয়োজন অ্যাডভান্টেজ আসাম, বিশ্ব বিনিয়োগ সম্মেলেনর প্ৰথম দিনই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ১৬০টি কোম্পানি ১৭৬টি সমঝোতা বা মউ চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে রাজ্যে প্ৰায় ৬৫,১৮৬ কোটি টাকা বিনিয়োগ হবে।
অসমে বিনিয়োগের প্ৰসার এবং বিনিয়োগকে সুযোগ প্ৰদানের উদ্দশ্যে সৰ্ববৃহৎ মাত্ৰায় এক পদক্ষেপ গ্ৰহণ করেছে রাজ্য সরকার। বহুচৰ্চিত এই বিনিয়োগ সম্মেলনে এসেছেন ভারতবৰ্ষের প্রথমসারির প্ৰখ্যাত শিল্পপতিরা। রাজ্য সরকারের ইতিবাচক সদিচ্ছায় কী করে শিল্পক্ষেত্রে বিনিয়োগের ভারসাম্য বজায় রেখে কৰ্মসংস্থান বাড়ানো এবং সাৰ্বিক বিকাশের দিকে দ্ৰুতগতিতে অগ্রসর হওয়া যায় তা দেখিয়ে দিয়েছে বিশ্ব বিনিয়োগ সম্মেলন।
গুয়াহাটিতে আজ এই শীৰ্ষ সম্মেলনের শুভ উদ্বোধন করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের উপস্থিতিতে ৬৫,১৮৬ কোটি টাকার ১৬০টি সমঝোতা চুক্তি অনুযায়ী অয়েল ইন্ডিয়া বিনিয়োগ করবে ১০,০০০ কোটি টাকা, ইন্দো-ইউকে ইনস্টিটিউট অব হেলথ বিনিয়োগ করবে ২,৭০০ কোটি টাকা, সেঞ্চুরি প্লাই ২,১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। অন্যদিকে স্পাইসজেট রাজ্যের পৰ্যটন ক্ষেত্ৰকে সমুদ্ৰ উড়ানের মাধ্যমে উজ্জীবিত করে তুলতে এবং উড়ান স্কিমের অধীনে লখিমপুর এবং যোরহাটের মধ্যে বিমান পরিষেবা চালু করতে ১,২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। গুয়াহাটিতে একটি আইটি পাৰ্ক এবং রায়াল এস্টেট গড়ে তুলতে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে ইনফিনিটি গ্ৰুপ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে মেদান্ত গ্ৰুপ। রাজ্যে পরিকাঠামোগত সড়ক নিৰ্মাণ, বিদ্যুৎ ও জল সম্পদ ক্ষেত্ৰে বিনিয়োগ করবে এসেল ইনফ্ৰা গ্ৰুপ। ডালমিয়া ভারত সিমেন্ট ১,১০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
অসম সরকার যে সব ক্ষেত্ৰে অত্যধিক গুরুত্ব প্ৰদান করেছে, তার মধ্যে অন্যতম হল পৰ্যটন। এই ক্ষেত্ৰে সামগ্ৰিকভাবে ৭৩৬ কোটি টাকার বিনিয়োগ প্ৰস্তাব এসেছে। উন্নতির মূল নিৰ্ণায়ক হল পরিকাঠামো। এই ক্ষেত্ৰে এসেছে মোট ২,৩৪৭ কোটি টাকার বিনিয়োগ প্ৰস্তাব।
একইভাবে টাটা সনস-এর চেয়ারম্যান এন চন্দ্ৰশেখরণ অসম সরকারের সঙ্গে যুক্ত হয়ে ক্যানসার হাসপাতাল নির্মাণের কথা ঘোষণা করেছে। এতে অসমের দুই কোটি মানুষকে স্বস্তি দেওয়ার কথা উল্লেখ করছেন চন্দ্রশেখরণ। এছাড়া কৃষি ও খাদ্য প্ৰক্ৰিয়াকরণ, প্লাস্টিক ও পেট্ৰো রসায়ন, উদ্ভাবন ও স্টাৰ্ট আপ, শক্তি (বিদ্যুৎ) ইত্যাদি বিভিন্ন ক্ষেত্ৰেও বিনিয়োগের জন্য মউ চুক্তি স্বাক্ষর হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন