মহিলাদের ওপর তৃণমূলের অত্যাচার বন্ধের দাবিতে ঝাড়্গ্রাম থানায় ডেপুটেশন জমা বিজেপির জেলা মহিলা মোর্চার - Aaj Bikel
মহিলাদের ওপর তৃণমূলের অত্যাচার বন্ধের দাবিতে ঝাড়্গ্রাম থানায় ডেপুটেশন জমা বিজেপির জেলা মহিলা মোর্চার

মহিলাদের ওপর তৃণমূলের অত্যাচার বন্ধের দাবিতে ঝাড়্গ্রাম থানায় ডেপুটেশন জমা বিজেপির জেলা মহিলা মোর্চার

Share This

ঝাড়্গ্রাম  : রাত্রিকালীন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও গ্রামের মহিলাদের ওপর তৃণমুলের অত্যাচার বন্ধ করার দাবিতে মঙ্গলবার ঝাড়্গ্রাম থানায় ডেপুটেশন দেন বিজেপির জেলা মহিলা মোর্চা।

এদিন ঝাড়্গ্রাম থানার আইসির হাতে তাদের ডেপুটেশনের দাবি পত্রটি তুলে দেন।
এদিন প্রথমে বিজেপির পার্টি অফিস থেকে জেলা মহিলা সভানেত্রীর নেতৃত্বে মহিলা মোর্চার নেত্রীরা ঝাড়্গ্রাম থানায় পৌছায়। পরে তাদের দাবি পত্র ঝাড়্গ্রামের আইসি হাতে তুলে দেন।

 তাদের দাবি সকা‍লে পত্রে বলা হয় রাতের সময় ঝাড়্গ্রাম শহরে মহিলা নিরাপদে যাতায়াত করতে পারে না। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজ্যে শিশুদের জীবনও সুরক্ষা নেই, তাদেরকে ধর্ষনের শিকার হতে হচ্ছে। গালর্স স্কুল গুলোতে পুরুষ শিক্ষক নিয়োগ করা চলবে না। রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জীর উপর পুলিশি লাঠি চার্জের জাবাব দেওয়া সহ মোট ৯ দফা দাবক নিয়ে এদিন ডেপুটেশন দেন। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন, ঝাড়্গ্রাম জেলার মহিলা মোর্চার সভানেত্রী রিমঝিম সিং, রাজ্য মহিলা মোর্চার জেলার অবজারভার মঞ্জু মহান্তি ও জেলার প্রত্যেক মন্ডলের সভানেত্রীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: