কলকাতা : শহরে পেটের রোগ ছড়ানোর প্রতিবাদে মঙ্গলবার কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখল বিজেপির যুবমোর্চা । তারা এই রোগের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য ৭২ ঘন্টা সময় দেন মেয়রকে ।
মেয়র শোভন চট্টোপাধ্যায় ইতিমধ্যে বলেছিলেন, আবহাওয়ার জন্যই এই রোগ ছড়াচ্ছে । তার প্রতিবাদ করেন যুব মোর্চার সদস্যরা । তারা মেয়রের কুশপুত্তলিকা দাহ করেন । ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে কলকাতার কর প্রদানকারী নাগরিকরা শহর অচল করে দেবেন । এদিন শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায় বিজেপি । যদিও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল । কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।
মূলত পুরসভার অ্যাডেড এরিয়ার মধ্যে ১০১, ১০২ ও ১১০ নম্বর ওয়ার্ডে ডায়ারিয়ার প্রকোপ বেশি ছড়িয়েছে । তবে,কী কারণে ওই এলাকাগুলিতে ডায়ারিয়ার প্রকোপ ছড়াল, তা এখনও স্পষ্ট নয় । ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে বিভিন্ন জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে । তবে এখনও পর্যন্ত ডায়ারিয়ার কোনও জীবাণু পাওয়া যায়নি । বাঘাযতীন, চিত্তরঞ্জন কলোনি, কামারপাড়া, বৃজি, বাহাদুরমাঠ ও রবীন্দ্রপল্লি এলাকায় এই রোগের প্রকোপ সবথেকে বেশি । এই এলাকার বিভিন্ন জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে । ধাপা এলাকা থেকে এই এলাকায় জল আসে বলে জানা গেছে । সরকারি হাসপাতাল ছাড়াও কয়েকজন আক্রান্ত ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন