শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, সৌজন্যে ঘূর্ণাবর্ত - Aaj Bikel
শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, সৌজন্যে ঘূর্ণাবর্ত

শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, সৌজন্যে ঘূর্ণাবর্ত

Share This


কলকাতা : শীতের বিদায় বেলায় বৃষ্টির পূর্বাভাস তিলোত্তমায়| বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে আগামী শুক্রবার এবং শনিবার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে| বৃষ্টি হলে শীত কি আবার ফিরবে? না, তেমন কোনও সম্ভাবনা নেই| তবে, শীতের বিদায়বেলায় বৃষ্টির সৌজন্যে হালকা ঠাণ্ডা উপভোগ করতে পারেন বঙ্গবাসী| বৃষ্টি হলে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করছেন আবহবিদরা|

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে| এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে, ফলে মেঘ ঘুকছে দক্ষিণবঙ্গে| ঘূর্ণাবর্তের সৌজন্যে আগামী শুক্রবার এবং শনিবার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে| শীতের বিদায় বেলায় গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কয়েক ডিগ্রি বেশি ছিল| রাতে ঠাণ্ডা কমেছে, দিনে বেড়েছে গরম| শীতের বিদায় বেলায় বৃষ্টির সৌজন্যে ফের কি ফিরবে শীত? আবহবিদরা অবশ্য তেমনটা মনে করছেন না| তবে, বৃষ্টির সৌজন্যে হালকা ঠাণ্ডা উপভোগ করতে পারেন বঙ্গবাসী|

কোন মন্তব্য নেই: