নয়াদিল্লি : বচসার জেরে এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। সোমবার গভীর রাতে জিটি কামাল রোডের কাছে ভানসাওয়া ফ্লাইওভারের কাছে বিনোদ মেহরা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে গীতা কলোনির বাসিন্দা বছর ৪৩-এর বিনোদ মেহেরা একটি বিয়েবাড়ি থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিল। সেই সময় একটি ভ্যান বিনোদ মেহরার গাড়িটিকে ওভারটেক করেন। ভ্যান চালকের র্যাশ ড্রাভিংয়ে জন্য তাকে ভৎসনা করতে থাকেন বিনোদ মেহরা। তারপর ভানসাওয়া ফ্লাইওভারের কাছে গাড়ি থামিয়ে ভ্যান চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিনোদ মেহরা। দীর্ঘক্ষণ বচসার পরে ভ্যানের থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে বিনোদ মেহরা দিকে লক্ষ্য করে এক রাউণ্ড গুলি চালায়।
পরে আহত অবস্থায় বিনোদ মেহেরাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ভ্যানচালক এবং ওই বন্দুকবাজকে ধরার জন্য তৎপর হয়ে উঠেছে পুলিশ। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন