রাজনৈতিক সংঘর্ষের বলি বিজেপি প্রার্থী - Aaj Bikel
 রাজনৈতিক সংঘর্ষের বলি বিজেপি প্রার্থী

রাজনৈতিক সংঘর্ষের বলি বিজেপি প্রার্থী

Share This


আগরতলা  : রাজধানী আগরতলার রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। অনুরূপ সংঘর্ষের খবর আসছে বিভিন্ন এলাকা থেকে।

এলাকায় রাজনৈতিক সংঘর্ষ মোকাবিলায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে রেপিড অ্যাকশন ফোর্স (র্যা ফ) মোতায়েন করা হয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে ফ্ল্যাগমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী।
সোমবার রাত থেকে রাজধানী আগরতলার রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত হয়েছেন খোদ বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত। তবে আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই: