সোনারপুর : দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে নেতাজি স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে স্পোর্টস কার্নিভালের অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগমের উচ্ছ্বসিত প্রশংসা করলেন তৃণমূল নেতা মদন মিত্র| শুক্রবার তৃণমূল নেতা মদন মিত্র এই সোনারপুর অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালে এসে প্রশংসায় ভরিয়ে দিলেন উদ্যোক্তাদের।
উল্লেখ্য ৩১ জানুয়ারি সোনারপুর কামালগাজির নেতাজি স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে এই কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই কার্নিভালে পশ্চিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী-সহ একাধিক সামাজিক প্রকল্পের থিম বিশেষ আকর্ষমের কেন্দ্রবিন্দু ছিল। স্পোর্টস কার্নিভাল-এর মূল উদ্যোক্তা স্থানীয় বিধায়িকা ফিরদৌসী বেগম জানান, সাধারণ মানুষ যাতে খেলা-ধূলোর প্রতি আকর্ষণ বোধ করেন, সেই কারণ এমন অভিনব স্পোর্টস কার্নিভাল-এর আয়োজন।
মদন মিত্র কামালগাজির নেতাজি স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে স্পোর্টস কার্নিভালের অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বসিত প্রশংসা ভরিয়ে দিলেন ফিরদৌসীদের। মদন মিত্র বলেন, এত ভালো মাঠ সারা পশ্চিমবঙ্গে আছে কি না আমার জানা নেই। আমার একটা ধারণা ছিল সব থেকে বেশি উন্নয়ন হয়েছে বিধাননগর, রাজারহাট, নিউটাউন এলাকায়। কিন্তু এখন সোনারপুরে এসে দেখছি সোনারপুরই সেই জায়গা, যেখানে উন্নয়নের ঝড় বইয়ে দিয়েছেন ফিরদৌসী-নজরুলরা।
ভারতবর্ষের শ্রেষ্ঠ সুইংমিংপুল গড়ে উঠেছে এই সোনারপুরে। শ্যামল মণ্ডল বিধায়ক থাকাকালীন এই কাজ শুরু করেছিলেন। তা এখন শেষের পথে। শুধু সুইমিংপুলই নেই, এখানে স্টেডিয়ামও রয়েছে। গড়ে উঠছে স্পোর্টস কমপ্লেক্স। সোনারপুরকে সাজিয়ে তোলার এই কর্মযজ্ঞ প্রশংসা না করে উপায় নেই।
এ স্পোর্টস কার্নিভালের মঞ্চ থেকে কাবাডি-খো খো খেলোয়াড়দের জন্যও উন্নয়নের বার্তা শুনিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।
তিনি বলেন, যাঁরা এতদিন স্পোর্টস কাউন্সিলে ছিলেন, সেই ২৪৫ জন খেলোয়াড়ের স্থায়ীকরণের ব্যবস্থা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ ক্যাবিনেটে পাস করিয়ে তিনি ওই ২৪৫ জনের চাকরি ও বেতন পাঁচ-ছ’হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছেন। মদনবাবু এদিন বলেন, কাবাডি ও খো খো যাঁরা খেলছেন, তাঁরা আরও ভাল করে খেলুন। কারণ, খুব তাড়াতাড়ি কাবাডির মত জাতীয় স্তরে খো খো চ্যাম্পিয়নশিপও শুরু হবে এবং বড় বড় কোম্পানি এই প্রতিযোগিতায় স্পনসর করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন