চণ্ডীগড়: সাম্প্রতিককালে দেশজুড়ে ছাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় কাঠগড়ায় উঠছেন শিক্ষকরা৷ সেজন্যই মেয়েদের স্কুলে শুধুমাত্র পঞ্চাশোর্ধ্ব শিক্ষকদেরই শিক্ষকতা করার প্রস্তাব দিল পঞ্জাবের স্কুল শিক্ষা দফতর৷
যদিও, এই প্রস্তাবের বিরোধিতায় সুর চড়িয়েছে শিক্ষকদের সংগঠন৷ ২০১৮ সালে পঞ্জাবের শিক্ষানীতি সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, ৫০ বছর বয়সের নীচে শিক্ষকরা মেয়েদের স্কুলে পড়াতে পারবেন না৷ প্রস্তাবটি নিয়ে মতামত চাওয়া হয়েছে শিক্ষা দফতরের ওয়েবসাইটে৷ তবে ইতিমধ্যেই বিরোধিতায় সরব হয়েছেন শিক্ষকরা৷ শিক্ষক সমাজের মতে, দু-একজন শিক্ষকদের জন্য গোটা শিক্ষক সমাজকে কাঠগড়ায় তোলা অনুচিত৷ এই প্রস্তাবের নিন্দা করছি আমরা৷ শিক্ষকদের চরিত্রের উপরে প্রশ্ন তোলা অর্থহীন৷ তাঁদের কাজ শিক্ষাদান৷ এই প্রস্তাবের বিরোধিতা করছি৷ উল্লেখ্য, শুক্রবারই কলকাতার কারমেল স্কুলেই এক শিশুর সঙ্গে যৌন নির্যাতনে অভিযুক্ত হয়েছেন নৃত্যশিক্ষক৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন