কলকাতা: আগামী ২০১৯-এ লোকসভা ভোটে তৃণমূলের হয়ে এরাজ্যে প্রচারে আসব৷ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর একথা বললেন গুজরাটে পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল৷ তৃণমূলে যোগ দিতে হার্দিক প্যাটেলকে অনুরোধ জানান মমতা৷ শুক্রবার নবান্নে হার্দিককে স্বাগত জানান পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম৷
পতিদারদের সংরক্ষণের দাবিতে পতিদার অনামত আন্দোলন সমিতির আন্দোলনকে আগেই সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গুজরাট বিধানসভা নির্বাচনে ভাল ফলের জন্য হার্দিককে ফোন করে অভিনন্দনও জানান৷ সেইসময়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন হার্দিক৷ শুধু তাই নয়, প্রকাশ্যে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের আদর্শ বলে উল্লেখও করেছেন৷
দেশের বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে একজোট করার উপর অনেকদিন ধরেই গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন ইস্যুতে হার্দিককে সমর্থনও জানিয়েছেন৷ বিরোধী ঐক্য সুনিশ্চিত করতেই হার্দিকের এই সফর বলে মনে করা হচ্ছে৷ উত্তরবঙ্গ সফর সেরে এদিনই শহরে ফিরছেন মুখ্যমন্ত্রী৷ সন্ধেয় নবান্নে তাঁর সঙ্গে দেখা করেন হার্দিক প্যাটেল৷ বিজেপি বিরোধী লড়াইকে আরও জোরদার করতে আঞ্চলিক দলগুলির মহাজোট গঠনের উপর গুরুত্ব দিচ্ছেন মমতা৷ পতিদারদের সংরক্ষণের দাবিতে পতিদার জনামত আন্দোলন সমিতির আন্দোলনকে আগেই সমর্থন জানিয়েছিলেন তিনি৷
এদিন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে হার্দিক জানান, স্বামীজি ও নেতাজির জন্মভূমিতে এসেছি৷ মহাত্মা গান্ধীজিকে দেখিনি৷ তবে কলকাতায় লেডি গান্ধীজিকে নিজের চোখেই দেখলাম৷ সাধারণ জীবন যাপন করেন তিনি৷ সমাজের সর্বস্তরে উন্নয়নের কাজ চলছে৷ বিরোধীদের এ নিয়ে অপপ্রচারের সাথে বাস্তবের আদতে কোন মিল নেই৷ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন