আজ আবহাওয়ার পূর্বাভাস - Aaj Bikel
আজ আবহাওয়ার পূর্বাভাস

আজ আবহাওয়ার পূর্বাভাস

Share This

 

কলকাতা: আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হবে না । তবে রাজ্যের চারটি জেলায় হালকা বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে । মুশরিদাবাদ, বীরভুম, নদিয়া, বাঁকুড়া, জেলায় বৃষ্টি হতে পারে বলে জানান আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা । আগামী ৪৮ ঘণ্টা, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে । উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে । এর জেরেই আগামী কয়েকদিন তাই আকাশ মেঘলা থাকবে । তবে তাপমাত্রা বাড়বে । শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ।


শনিবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা । শুক্রবারও কলকাতার আকাশ ছিল মেঘলা । বেলার দিকে তা পরিস্কার হয়। আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি । সর্বনিম্ন, ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯১ শতাংশ । সর্বনিম্ন, ৪৩ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।

কোন মন্তব্য নেই: