স্কুলে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না: শিক্ষামন্ত্রী - Aaj Bikel
স্কুলে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না: শিক্ষামন্ত্রী

স্কুলে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না: শিক্ষামন্ত্রী

Share This

 

কলকাতা: কারমেল স্কুলে ছাত্রী যৌন নিগ্রহের ঘটনায় 'বিকৃত মানসিকতা'র পরিচয় বলে মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ একই সঙ্গে স্কুলে পুরুষ শিক্ষক না রাখাটা কোনও সমাধান নয় বলেই এদিন জানিয়ে দেন তিনি৷ একইসঙ্গে সরকার সতর্ক করা সত্ত্বেও বেসরকারি স্কুলগুলি নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না সে বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷ স্কুল ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেসরকারি স্কুলগুলিকে আরও একবার সতর্ক করেছেন তিনি৷


শিক্ষামন্ত্রীর সাফ বক্তব্য, 'স্কুলে পুরুষ শিক্ষক না রাখলেই এই ঘটনার সমাধান হয়ে যাবে না। স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে নিজেদের গাফিলতি খতিয়ে দেখতে হবে।' একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানান, দ্বিতীয় শ্রেণির শিশুকে যৌননিগ্রহ সাংঘাতিক ঘটনা৷ এঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না৷ দোষ প্রমাণিত হলে অভিযুক্ত কঠোর শাস্তি পাবে৷ 

পাশাপাশি, দীর্ঘদিন ধরে এই ঘটনা চললেও স্কুল প্রথমেই কেন কোনও ব্যবস্থা নেয়নি? সেই প্রশ্নও তুলেছেন তিনি।
স্কুলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "স্কুলের ভিতরেও CCTV দেওয়া উচিত। পাশাপাশি শিক্ষকের মনের বিকার থাকলে তাঁকে কঠোর শাস্তি দেওয়া উচিত৷ আমি আশাবাদী স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। না হলে আমরা বিষয়টা দেখব৷’’

কোন মন্তব্য নেই: