ছাদে বসে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা, স্কুলের মাঠে চলছে অশ্লীল নাচের অনুষ্ঠান - Aaj Bikel
ছাদে বসে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা, স্কুলের মাঠে চলছে অশ্লীল নাচের অনুষ্ঠান

ছাদে বসে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা, স্কুলের মাঠে চলছে অশ্লীল নাচের অনুষ্ঠান

Share This

টিকামগড়: স্কুলের ছাদে বসে ফাইনাল পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা৷ শিক্ষকদের চোখ রয়েছে যাতে কেউ নকল না করতে পারে সেই দিকে৷ অন্যদিকে স্কুলের মাঠে চলছে নাচের অনুষ্ঠান৷ সেখানে নাচছেন পেশাদার নৃত্যশিল্পীরা৷ ঘটনাটি শুনতে অবাক লাগলেও সত্যি৷ আর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের টিকামগড়ের একটি সরকারি স্কুলে৷


টিকমগড় জেলার স্কুলের এই ঘটনায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপর চাপ বেড়েছে৷ মধ্যপ্রদেশের টিকমগড়ের ওই বিদ্যালয়ে সম্প্রতি মাঠের মধ্যে পরীক্ষা নেওয়া হয়৷ মাঠের একদিকে বসে পরীক্ষা দিচ্ছিল পড়ুয়ারা৷ মাঠের আর এক পাশে উত্তেজক নাচ সমান তালে চলতে থাকে৷ তীব্র আওয়াজে পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে৷ বেশ কয়েক বছর ধরেই ওই স্কুলে এই ঘটনাটি চলে আসছে৷ বিজেপি নেতা সুনীল নায়েকের স্মৃতিতে ‘সুনীল নায়েক স্মৃতি চ্যালেঞ্জ কাপ’ এবং ‘এমএলএ কাপ’ নামে টুর্নামেন্ট ওই স্কুলে আয়োজিত হয়৷ 

এতবড় ঘটনার পর মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ৷ চুপ প্রশাসনও৷ ঘটনায় বেজায় ক্ষুব্ধ অভিভাবকরা জানান, দিনের বেলায় এমন কাণ্ড চললেও কোনও ব্যবস্থাই নেয়নি স্কুল৷ রাতের দিকে শব্দের তাণ্ডব আরও বাড়ে৷ এক ছাত্র জানায় তীব্র আওয়াজে সে পরীক্ষায় ঠিকমতো মনসংযোগ করতে পারেনি৷ অনেক কিছুই ছেড়ে আসতে হয়েছে৷ সংবাদমাধ্যমের চাপে জেলা শিক্ষা অধিকর্তা সাফাই দেন এমন কোনও অভিযোগ তাদের কাছে আসেনি৷ এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি৷ এতগুলো পড়ুয়ার ভবিষ্যৎ বরবাদ করার দায় কে নেবে? এই প্রশ্ন তুলেছেন বিরক্ত অভিভাবকরা৷ তাদের বক্তব্য, যখন পরীক্ষার্থীরা সমস্যায় পড়ছে তখন মজা নিতে ব্যস্ত নেতারা৷ অভিযুক্ত বিধায়ক এবং মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিরোধী কংগ্রেস৷ তাদের অভিযোগ শিবরাজ সিংয়ের জমানায় শিক্ষাব্যবস্থাকে মোটামুটি লাটে তোলার ব্যবস্থা করা হয়েছে৷

কোন মন্তব্য নেই: