নগাঁওয়ে পিএমজিওয়াই-এ দুর্নীতি হচ্ছে, জিরো আওয়ারে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল - Aaj Bikel
নগাঁওয়ে পিএমজিওয়াই-এ দুর্নীতি হচ্ছে, জিরো আওয়ারে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল

নগাঁওয়ে পিএমজিওয়াই-এ দুর্নীতি হচ্ছে, জিরো আওয়ারে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল

Share This


গুয়াহাটি  : চতুৰ্দশ অসম বিধানসভায় বাজেট অধিবেশনের আজ শুক্রবার চতুৰ্থ দিনের কাৰ্যসূচির জিরো আওয়ারে নগাঁও জেলায় সড়ক তৈরিতে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে এক প্রসঙ্গ তুলেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা অগপ বিধায়ক প্ৰফুল্লকুমার মহন্ত। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে কোনও সমাজ এগোতে পারে না। তাই নগাঁয় জেলায় প্ৰধানমন্ত্ৰী গ্ৰামসড়ক যোজনা-সহ বিভিন্ন প্রকল্প বলে নির্মীয়মাণ সড়ক তৈরির কাজে নয়ছয় ও নিম্নমানের দ্রব্য ব্যবহারে লাগাম ধরতে বলেন সরকারকে।

 এমন-কি, কপিলি নদীর পাড়-ঘেঁষা সড়কের বেহাল চিত্র তুলে ধরে এই পথে ঠেলাগাড়ি দিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয় বলে খেদ ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মহন্ত। তবে এ ধরনের নিম্নমানের কাজ বিগত কংগ্রেস সরকারের আমল থেকে চলে আসছে বলে মন্তব্য করে এ ক্ষেত্রে সরকারের কড়া অবস্থান নিতে পরামর্শ দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই: