গুয়াহাটি : অসম বিধানসভায় বাজেট অধিবেশনের আজ শুক্রবার চতুৰ্থ দিনের কাৰ্যসূচি বলে বিধায়ক নিজানুর রহমানে ধুবড়ি জেলার এক সময়ের ঐহিত্যবাহী দিয়াশলাই কারখানার প্রসঙ্গ তুলে এই উদ্যোগকে ফের কাৰ্যক্ষম করতে সরকারের দৃষ্টি আকৰ্ষণ করেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের পথও খুলবে।
এ সম্পর্কে উত্তর দিতে গিয়ে শিল্পমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বলেন, গরুগাড়ির ছবি সংবলিত ধুবড়ির ‘উইনকো’ দিয়াশলাই কারাখানাটি একদা উত্তর-পূৰ্বাঞ্চলের অন্যতম প্রথমসারির উদ্যোগ ছিল। কালক্ৰমে এই উদ্যোগ নিশ্চিহ্ন হয়ে পড়লেও এই কারখানার জমি আইটিসিকে হস্তান্তর করা হয়েছে। আইটিসি ওখানে অন্য কোনও শিল্প-কারখানা করুক আর না করুক, দিয়াশলাই উদ্যোগ গড়তে তাদের হবে বলে স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী। এ ব্যাপারে তিনি নিজে তিন-তিনবার কথা বলেছেন বলে জানান।
এদিকে বিধায়ক মামুন ইমদাদুল হক চৌধুরী চর অঞ্চলে জরিপ সম্পৰ্কিত বিষয়ের ওপর সরকারের দৃষ্টি আকৰ্ষণ করেন। রাজ্যে ২০০২-০৩ সালের জরিপ অনুযায়ী ১৪টি জেলায় ২,২৫০টি চর রয়েছে বলে উল্লেখ করে এই চর এলাকাগুলোর শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সামাজিক অবস্থা হৃদয়বিদারক বলে বক্তব্য পেশ করেন তিনি।
এর উত্তরে মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বলেন, চর অঞ্চলের উন্নয়নে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। অসম সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের অধীনস্থ চর অঞ্চল অধিকরণের পাঁচটি প্ৰকল্প আধিকারিক দফতরের মাধ্যমে উন্নয়নমূলক কাজকর্ম হয়। এই পাঁচটি প্ৰকল্প দফতরের আওতায় যে সব চর অঞ্চল পড়ে না সেগুলোর উন্নয়নজনিত কাজকর্ম করা হয় ব্লক ডেভালাপমেন্ট দফতরের মাধ্যমে। চর অঞ্চলের জরিপ গত ২০০২-০৩ সালে শেষবারের মতো করা হয়েছিল। বৰ্তমান সরকার চর অঞ্চলের পুনঃজরিপের জন্য ২০২৭-১৮ বৰ্ষে ব্যবস্থা গ্ৰহণ করেছে। এর জন্য প্ৰথম কিস্তিতে ২২.২৫ লক্ষ টাকা রিলিজ করতে অর্থ দফতরের অনুমোদন চেয়ে প্ৰস্তাব দাখিল করা হয়েছে। অনুমোদন পেলই জরিপের কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী। তিনি জানান, এই জরিপের জন্য সরকার অমিয়কুমার দাস ইনস্টিটিউট অব সোশাল সায়েন্সকে দায়িত্ব দিয়ে ২০১৮-১৯ বৰ্ষের জন্য জরিপ বাবদ ৫০ লক্ষ টাকার প্ৰস্তাব রাখা হয়েছে।
এ প্রহঙ্গে তিনি কেবল সরকারের ওপর নির্ভর না করে খোদ বিধায়কদেরও নিজের নিজের প্ৰচেষ্টায় চর অঞ্চল উন্নয়নে সহযোগিতা করার আর্জি জানান। এদিকে চর অঞ্চলে এক মাতব্বররাজ ব্যবস্থা চলছে বলে মন্তব্য করে এই মাতব্বররাজের জন্যই চর অঞ্চলকে ভোটব্যাংক হিসেবে চিহ্নিত হয়েছে এবং ভোট রাজনীতির জন্যই চর অঞ্চলের উন্নয়ন পিছিয়ে পড়েছে বলে সদনে বক্তব্য পেশ করেন মন্ত্রী পাটোয়ারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন