জন-আদালতে সিপিআইএম এর বিরুদ্ধে বিজেপির চার্জশিট - Aaj Bikel
জন-আদালতে সিপিআইএম এর বিরুদ্ধে বিজেপির চার্জশিট

জন-আদালতে সিপিআইএম এর বিরুদ্ধে বিজেপির চার্জশিট

Share This
আগরতলা  : সিপিআইএম এর বিরুদ্ধে বিজেপি শুক্রবার রাতে জন-আদালতে চার্জশিট দাখিল করেছে। বাম জামানায় বিভিন্ন হত্যাকাণ্ড এবং কেলেঙ্কারিতে বামফ্রন্ট সরকারের মন্ত্রী এবং শাসকদলের নেতাদের দোষী সাব্যস্ত করে এই চার্জশিট প্রকাশ্যে আনা হয়েছে।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধম শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এই চার্জশিটটি প্রকাশ করেন। তিনি বলেন, "রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং হত্যার অনেক অভিযোগ রয়েছে। শুধু তাই নয় তথ্য লোপাটও করা হয়েছে। রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দল সিপিআইএমকে এই সব বিষয়ে জনগণের সামনে জবাব দিতে হবে। ভোট গ্রহণের সময় এগিয়ে এসেছে। কিন্তু এতদিন শুধু কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী এবং অন্যান্য রাজ্য সরকার গুলির বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও অন্যান্য নেতারা শুধু সমালোচনা করে আসছেন। কিন্তু এখন তাদের জবাব দিতে হবে রাজ্যের বামফ্রন্ট সরকার রাজ্যের জনগণের সঙ্গে কি করেছে"।

তিনি বলেন, "আসন্ন বিধানসভা নির্বাচন, ত্রিপুরার মানুষের নিজস্ব বিষয় গুলির সঙ্গে যুক্ত। লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তারা সমালোচনা করতেই পারে। কিন্তু এখন রাজ্যের ইস্যু গুলিতে জবাব দিতে হবে। সে অনুযায়ী ভোটাররাই সিদ্ধান্ত নেবেন এই সরকারকে আর ক্ষমতায় টিকিয়ে রাখবেন কিনা"।
রামমাধব জানিয়েছেন, সিপিআইএম আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই অস্ত্র সন্ন্যাস নিয়ে নিয়েছে। নির্বাচনী যুদ্ধ থেকে পলায়নের চেষ্টা করছে। পরাজয়ের আতঙ্কে এখন সন্ত্রাস সৃষ্টি করছে।

কোন মন্তব্য নেই: