লন্ডন : লন্ডন সিটি বিমানবন্দরের কাছে বোমা উদ্ধারকে কেন্দ্র করে অাতঙ্ক দেখা দিয়েছে৷ এর জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল বিমানবন্দর৷ বাতিল করা হয়েছে সব উড়ান৷ বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েন যাত্রীরা৷ এই বিমানবন্দর দিয়ে গড়ে ২৫ হাজার যাত্রী যাতায়াত করেন৷ তাদের সকলেই ভোগান্তির শিকার হতে হয়েছে৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে সোমবার ২৬১টি উড়ানের ওঠা নামা করার কথা৷ কিন্তু বেশিরভাগ উড়ান আগেই বাতিল করে দেওয়া হয়েছে৷
ঘটনাটি রবিবার লন্ডনের টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের দুটি বোমা পাওয়া গিয়েছে৷ ঘটনাস্থল থেকে সিটি বিমানবন্দরে দুরত্ব খুব বেশি নয়৷ খবর পাওয়ার পরই পুলিশ এলাকা ঘিরে ফেলে৷ সেই সঙ্গে বোমা উদ্ধার হওয়া জায়গা থেকে ২১৪ মিটারের মধ্যে থাকা বাসিন্দাদের তাদের বাড়ি ঘর খালি করতে বলা হয়েছে৷ জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অংশে প্রচুর বোমা ফেলা হয়েছিল৷ এখনও মাটির নিচ থেকে নিস্ক্রিয় বোমা উদ্ধার হয়৷ এবার টেমস নদী থেকে তেমনই দুটি বোমা উদ্ধার করা হয়েছে৷ ঘটনাস্থলের খুব কাছেই বিমানবন্দরের রানওয়ে৷ তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর৷ লন্ডন পুলিশ জানিয়েছে, রবিবার তারা বোমা উদ্ধারের পর পরিস্থিতি খতিয়ে দেখে বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ জায়গাটি ঘিরে ফেলে খুব সাবধানে বোমা দুটিকে তুলে এনে তা নিস্ক্রিয় করা হয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন