চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক - Aaj Bikel
চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক

চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক

Share This

কলকাতা: পর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে প্রশ্নের মুখে প্রশিক্ষণবিহীন শিক্ষকদের ভবিষ্যৎ৷ রাজ্য-কেন্দ্রের সংঘাত ও অপর্যাপ্ত স্টাডি সেন্টারের জেরে চূড়ান্ত সমস্যার মুখোমুখি রাজ্যের কয়েক হাজার শিক্ষক৷ অবিলম্বে প্রয়োজনীয় স্টাডি সেন্টারের ব্যবস্থা না করতে পারলে শিক্ষকদের প্রশিক্ষণপ্রার্থীর পদও বাতিল হওয়ার আশঙ্কা জোরালো হতে শুরু করেছে৷ এমনকি, ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রশিক্ষণ শেষ করতে না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষকদের৷

শিক্ষা ও  চাকরির  খবরের সমস্ত আপডেট জানতে  ফেসবুক পেজ লাইক করুন৷


জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে রয়েছে মাত্র ১৬৮টি স্টাডি সেন্টার৷ প্রয়োজন অন্তত ১৮০০ কেন্দ্রের৷ এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (এনআইওএস)। পরিস্থিতি এমন জায়গায়, রাজ্যকে চিঠি দিয়ে অবিলম্বে আরও স্টাডি সেন্টারের ব্যবস্থা করতে বলেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷

চাকরি সংক্রান্ত খবর জানতে এই লিঙ্কে ক্লিক করুন

নিয়ম অনুযায়ী, ১০০ জন প্রার্থী পিছু একটি স্টাডি সেন্টার তৈরি করতে হবে। সেই অনুযায়ী, স্টাডি সেন্টার হওয়ার কথা ১৭৩৪টি। কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত ১৬৮টি স্টাডি সেন্টারের তালিকা পাঠাতে পেরেছে। এর ফলে পুরোদমে প্রশিক্ষণ শুরু করা যাচ্ছে না৷

শিক্ষা সংক্রান্ত খবর জানতে এই লিঙ্কে ক্লিক করুন

প্রশিক্ষণ শুরু না হওয়ার কারণে, চূড়ান্ত সমস্যায় পড়েছেন এসএসকে-এমএসকে শিক্ষকরা৷ একইভাবে সমস্যায় পড়েছেন বেসরকারি স্কুলের শিক্ষক, যাঁরা অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নেন৷ এছাড়া, সরকারি সাহায্যপ্রাপ্ত বা পোষিত স্কুলের বেশ কিছু স্থায়ী এবং পার্শ্বশিক্ষকও এই সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা গিয়েছে৷


আরও পড়ুন- স্কুলে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না: শিক্ষামন্ত্রী 



মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক অনলাইন চ্যানেল এবং পোর্টালের মাধ্যমে দূরশিক্ষা (এক্ষেত্রে ওপেন ডিসট্যান্স লার্নিং বা ওডিএল) পদ্ধতিতে এই ডিএলএড কোর্স করাচ্ছে। তাহলে স্টাডি সেন্টারের প্রয়োজন কেন? প্রশিক্ষণের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম বা পিসিপি-র জন্য স্টাডি সেন্টার আবশ্যিক৷

আরও পড়ুন- মমতার এক কোটি কর্মসংস্থানে মোদীর শিলমোহর


এখানেই শিক্ষকরা সামনাসামনি ক্লাস নেবেন প্রার্থীদের। এই সেন্টারেই বিভিন্ন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে প্রার্থীদের। চার সেমেস্টারের কোর্সটিতে একটা বড় সময়েই তাঁদের স্টাডি সেন্টারে উপস্থিত থাকতে হবে। টিউটর মার্কস অ্যাসেসমেন্ট (টিএমএ)-এর কাজের জন্যও স্টাডি সেন্টারগুলি অপরিহার্য। আর সবগুলিই এই কোর্সের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনওকিছু বাদ দিয়েই এই কোর্স শেষ করা যাবে না৷

আরও পড়ুন- ৬২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় রেলের


মন্ত্রকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে যে পিসিপি চালু হয়েছে, তার প্রথম ধাপ দ্রুত শেষ হতে চলেছে। তাই যে করেই হোক, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত সেন্টারের তালিকা জমা দিতে হবে। রাজ্যের এক শিক্ষা আধিকারিক জানিয়েছেন, ওই তালিকা তৈরিতে পুরোদমে কাজ চলছে।


আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী 
আরও পড়ুন- বেতন বৃদ্ধির পরিবর্তে উল্টে কমতে পারে বেতন! মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফাঁপরে নবান্ন
আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী 
আরও পড়ুন- বেতন বৃদ্ধির পরিবর্তে উল্টে কমতে পারে বেতন! মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফাঁপরে রাজ্য
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকে যুগান্তকারী পরিবর্তন আনল শিক্ষা সংসদ  
আরও পড়ুন- শিক্ষা দফতর রেখে কী লাভ? না পারলে বন্ধ রাখুন! টেট মামলায় মন্তব্য ক্ষুব্ধ 
আরও পড়ুন- পাঁচটি কারণে ফের বৃহত্তর আন্দোলনে নামছেন SSC চাকরিপ্রার্থীরা  
আরও পড়ুন- দুটি ডিগ্রি কোর্স কি একসঙ্গে করা যায়? কী বলছে নতুন নিয়ম?  
আরও পড়ুন- যে পাঁচটি কারণে ফের বৃহত্তর আন্দোলনে নামছেন SSC চাকরিপ্রার্থীরা  
আরও পড়ুন- বিনামূল্যের টেস্ট পেপার নিতে এত অনীহা কেন?  
পড়ুন- SSC-র নিয়োগ সমস্যা মেটাতে রাজ্যপালের হস্তক্ষেপ, নতুন স্বপ্নের দিন গোনা শুরু  
পড়ুন- ফের ‘প্রতারণা’! পঞ্চায়েতের আগে রাজ্যকে বেকায়দায় ফেলে ঘুরে দাঁড়ানোর শপথ 
পড়ুন- SSC চাকরি প্রার্থীদের পায়ের শব্দে কাঁপল শহর কলকাতার রাজপথ (ভিডিও) 
 

কোন মন্তব্য নেই: