ভুবনেশ্বর: ওডিশা চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন৷ প্রয়াত হলেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী, ডিরেক্টর এবং প্রযোজক পার্বতী ঘোষ৷ শারীরিক অসুস্থতাজনিত কারণে সোমবার ভোররাতে প্রয়াত হয়েছেন তিনি৷ মৃত্যুকালে প্রবীণ এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৫ বছর৷ রেখে গেলেন এক পুত্র ও এক কন্যাকে৷ পরিবার সূত্রের খবর, শারীরিক অসুস্থতাজনিত কারণে রবিবার গভীর রাতে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী পার্বতী ঘোষকে৷ চিকিত্সকদের অনেক চেষ্টা সত্ত্বেও, তাঁকে বাঁচানো যায়নি৷ সোমবার ভোররাতে জীবনাবসান হয়েছে পার্বতী ঘোষের৷
১৯৩৩ সালে ওডিশার কটকে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী পার্বতী ঘোষ৷ ‘শ্রী জগন্নাথ’, ‘মারি গাঁও ঝিয়া’, ‘ভাই ভাই’, ‘মা’, ‘লক্ষ্মী’, ‘কা’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন পার্বতী ঘোষ৷ ‘লক্ষ্মী’, ‘কা’ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন পার্বতী ঘোষ৷ এছাড়াও বিভিন্ন ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে পার্বতী ঘোষকে৷
অভিনেত্রী পার্বতী ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ পার্বতী ঘোষকে ওডিশা সিনেমা জগতের ‘আইকন’ আখ্যা দিয়ে বিবৃতিতে নবীন পট্টনায়েক জানিয়েছেন, ‘পার্বতী ঘোষের প্রয়াণে আমি গভীরভাবে শোকস্তব্ধ৷ অভিনেত্রীর পাশাপাশি ছিলেন পরিচালক ও প্রযোজক৷’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন