হাওড়া : নকল জর্দার কারখানায় অভিযান চালিয়ে তামাকজাত বিভিন্ন জর্দা এবং মেশিন বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার মালিপাঁচঘড়ার ধর্মতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে এক ব্যক্তি গত প্রায় ৬ মাস যাবৎ এই কারবার চালাচ্ছিলেন বলে অভিযোগ। রোজই কার্টুনে ভরে নকল মাল যেত খোলা বাজারে। রমরমা ব্যবসা চলছিল খোদ শহরে। প্রতিবেশিরা কখনও জানতেই পারেননি যে এভাবে জাল কারবার চলছে এই ফ্ল্যাট থেকে। অবশেষে পুলিশের কাছে ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কোম্পানির তরফে অভিযোগ দায়ের করা হয়। রবিবার রাতে বিশাল বাহিনী নিয়ে পুলিশ ওই ফ্ল্যাট ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় নকল জর্দার পাউচ প্যাকেট।
তামাকজাত বিভিন্ন প্রোডাক্ট এবং মেশিন বাজেয়াপ্ত করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনার অাগেই গা ঢাকা দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নামী ব্র্যাান্ডের আড়ালে এই নকল কারবার চলছিল এখানে। রবিবার ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একটি ফোটো ইলেক্ট্রনিক স্বয়ংক্রিয় পাউচিং মেশিন, তুলসি 00.৪৫ গ্রাম আইসি বক্স আনুমানিক ৪৫৫টি, লুজ জর্দা প্রায় ১৪৫ কেজি, তুলসি 00.৪৫ গ্রাম ল্যামিনেশন কাগজ রোল ৬টি, তুলসি 00.৪৫ গ্রাম খালি আইসি বক্স প্রায় ৭৫টি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন