চেন্নাই : তামিলনাড়ু বিধানসভায় উন্মোচন করা হল প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রতিকৃতি | সোমবার তামিলনাড়ু বিধানসভায় আম্মার প্রতিকৃতি উন্মোচন করেন স্পিকার পি ধানপাল ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভেমকে৷ এছাড়াও উপস্থিত ছিলেন এডিএমকের মন্ত্রী ও বিধায়কেরা ৷ তবে এই অনুষ্ঠান বয়কট করে বিরোধীরা |
সোমবার তামিলনাড়ু বিধানসভায় প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রতিকৃতি প্রতিকৃতি উন্মোচন করেন স্পিকার পি ধানপাল ৷ সাত ফুট লম্বা ছবিতে আম্মাকে তাঁর ট্রেডমার্ক সবুজ শাড়িতে তুলে ধরা হয়েছে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভেমকে৷ এছাড়াও উপস্থিত ছিলেন এডিএমকের মন্ত্রী ও বিধায়কেরা৷ তবে এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি শশীকলার ভাইপো দীনাকরণকে ৷ এই অনুষ্ঠান বয়কট করে বিরোধীরা | ডিএমকে, কংগ্রেস সহ বিরোধীরা আগেই অনুষ্ঠান বয়কট করার কথা ঘোষণা করেছিল৷ ফলে তারা এই অনুষ্ঠান থেকে দূরে থাকে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন