বাংলায় ভাষণ দিয়ে চমকে দিলেন মোদী! কীভাবে শিখলেন নতুন ভাষা? - Aaj Bikel
বাংলায় ভাষণ দিয়ে চমকে দিলেন মোদী! কীভাবে শিখলেন নতুন ভাষা?

বাংলায় ভাষণ দিয়ে চমকে দিলেন মোদী! কীভাবে শিখলেন নতুন ভাষা?

Share This

আগরতলা: আগরতলার জনসভায় এসে বেশ কয়েক মিনিট বাংলায় বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুদ্ধ বাংলায় তাঁর ভাষণ শুনে উপস্থিত জনতা মোদীর জয়ধ্বনিতে ভাসিয়ে তুলেন।


নরেন্দ্র মোদী তাঁর ভাষণের শুরুতে বলেন, "উপস্থিত জনতা এবং রাস্তায় উপস্থিত যাঁরা ময়দানে ঢুকতে পারেননি তাঁদের কাছে পৌঁছনোর আশ্বাস দিচ্ছি আগামী দিনে। মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি তা ভুলব না। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই মাঠেই আমি এসেছিলাম ভোট চাইতে। কিন্তু তখন এত লোকসমাগম হয়নি। আর সাড়ে তিন বছরে এত লোকের উপস্থিতি দেখে আমি নতমস্তক হয়ে প্রণাম জানাই ত্রিপুরার জনগণকে। প্রণাম জানাই ত্রিপুরেশ্বরী মাকে।"

তিনি বলেন, "আসন্ন নির্বাচনে শাসক দলের সঙ্গে সাধারণ মানুষের লড়াই। কে জিতবেন, কে বিধায়ক হবেন, কে প্রার্থী হয়েছেন এ সব বিষয় আমার চিন্তায় আসে না। মানুষ এখন 'চলো পাল্টাই'য়ের ডাক দিয়েছেন। এই ডাক অযথা যাবে না।"

নরেন্দ্র মোদীর বাংলায় প্রদত্ত গুটিকয়েক বক্তব্যে জনমনে আনন্দের জোয়ার উঠেছে। এলাকায় 'মোদী মোদী' ধ্বনি হতে থাকে। নরেন্দ্র মোদী তাঁর ভাষণস্থান থেকে কিছুটা সরে এসে আবার জনগণের দিকে হাত নাড়েন এবং প্রণাম জানান। সব মিলিয়ে এই জনসভা বিজেপি-র ব্যাপক সাফল্যের প্রতিফলন বলে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

কোন মন্তব্য নেই: