দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার এয়ারক্ৰাফট - Aaj Bikel
দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার এয়ারক্ৰাফট

দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার এয়ারক্ৰাফট

Share This

মাজুলি: বিশ্বর সৰ্ববৃহৎ নদীদ্বীপ মাজুলিতে আজ বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনা এসডব্লিউ-৮০ শ্ৰেণিৰ এক মাইক্ৰলাইট হেলিকপ্টার দুৰ্ঘটনার কবলে পড়ে। এই দুৰ্ঘটনায় কপ্টারের দুই ক্রু সদস্য উইং কমান্ডার জে জেমস এবং উইং কমান্ডার ডি ভাট নিহত হয়েছেন। সংঘটিত এই দুৰ্ঘটনার ব্যাপারে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। ঘটনা সম্পর্কে ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তের নিৰ্দেশ দিয়েছেন বলে জানা গেছে।


উল্লেখ্যষ যোরহাটের বায়ুসেনা ঘাটি থেকে উড়ে এসডব্লিউ-৮০ শ্ৰেণির মাইক্ৰলাইট হেলিকপ্টারটি আজ বেলা প্রায় ১২টা নাগাদ দুৰ্ঘটনাগ্ৰস্ত হয়। হেলিকপ্টারটি অরুণাচল প্রদেশের দিকে যাচ্ছিল। কিন্তু মাজুলির আকাশে এয়ারক্ৰাফটে গোলযোগ সৃষ্টি হলে বিপত্তি ঘটে। তেজপুরে অবস্থিত প্ৰতিরক্ষা বাহিনীৰ মুখপাত্ৰ লেফটেন্যান্ট কর্নেল হৰ্ষবৰ্ধন পাণ্ডে জানিয়েছেন, হেলিকপ্টারে গোলযোগের সৃষ্টি হলে দুই পাইলট নদীদ্বীপ মাজুলির উত্তরাঞ্চলে দরবারচাপরিতে আপৎকালীন অবতরণ করানোর চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তাঁরা। ঘটনাকে মর্মান্তিক বলে জানান লেফটেন্যান্ট কর্নেল হৰ্ষবৰ্ধন পাণ্ডে।

কোন মন্তব্য নেই: