রাজ্যের মৎস দফতরের উদ্যোগে প্রশিক্ষণ শিবির - Aaj Bikel
রাজ্যের মৎস দফতরের উদ্যোগে প্রশিক্ষণ শিবির

রাজ্যের মৎস দফতরের উদ্যোগে প্রশিক্ষণ শিবির

Share This

 

কাঁথি: রাজ্যের মৎস্য দফতরের উদ্যোগে ও পুর্ব মেদিনীপুর জেলার মৎস্য দফতরের ব্যবস্থাপনায় মৎস্যজীবীদের নিয়ে চারদিনের জেলাস্তরের প্রশিক্ষণ শিবির হল।মঙ্গলবার কাঁথির মীনভবনে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। পুর্ব মেদিনীপুর জেলার ১৫ টি ব্লকের ১৫০ জন মৎস্যজীবী এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছে।


পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ দেবব্রত দাস বলেন,"প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে কীভাবে মিষ্টি জলে মৎস্যজীবীরা মাছ চাষ করবে-তা নিয়েই মুলত এই প্রশিক্ষণ শিবির।সুস্থির মাছ চাষে জোর দিতে বলা হয়েছে।চাষিদের মিষ্টিজলে মাছচাষ করার ক্ষেত্রে এন্টিবায়োটিক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।নিবিড় মাছ চাষে উন্নতমানের খাবার ব্যবহার করতে হবে।

সম্পুর্ণভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে জোর দিতে হবে মৎস্যচাষিদের।"উপস্থিত ছিলেন পুর্ব মেদিনীপুর জেলার সহ মৎস্য অধিকর্তা (মেরিন) রামকৃষ্ণ সর্দার,সহ মৎস্য অধিকর্তা (সাধারণ) গোরাইচাঁদ সিং,কাঁথির মৎস্যজীবী সমবায় ইউনিয়নের সম্পাদক লক্ষীনারায়ণ জানা প্রমুখ।

কোন মন্তব্য নেই: