আরবে গিয়ে শ্রম বিক্রির দিন শেষ! ভারতীদের উপরে বিধিনিষেধ - Aaj Bikel
আরবে গিয়ে শ্রম বিক্রির দিন শেষ! ভারতীদের উপরে বিধিনিষেধ

আরবে গিয়ে শ্রম বিক্রির দিন শেষ! ভারতীদের উপরে বিধিনিষেধ

Share This

 

দুবাই: দেশে বেকারের সংখ্যার দিন দিন বাড়ছে। তাই নতুন এক শ্রম আইন আনছে সৌদি শ্রমমন্ত্রক। ওই আইনে ১২টি সেক্টরে বিদেশি শ্রমিকদের কাজ করার উপরে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। 


ইতিমধ্যেই ওই আইনে সবুজ সংকেত দিয়েছেন দেশের শ্রমমন্ত্রী আলি বিন নাসের আল ঘাফিস। আগামী ১১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের কাজ করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বর্তমানে সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন ১ কোটি ২০ লাখ বিদেশি শ্রমিক। এদের মধ্যে ৩০ লাখ ভারতীয়। ঝুকি ও কম বেতন সহ অন্যান্য কারণে ওইসব ক্ষেত্রে কাজ করতে চান না সৌদি নাগরিকরা। 

কিন্তু তারাই এখন বেকার হয়ে পড়ছেন। ২০১৭ সালের এটি হিসেব অনু‌যায়ী সৌদিতে ১৫-২৪ বছরের তরুণদের মধ্যে বেকারের সংখ্যা ৩২.৬ শতাংশ। সে সব সেক্টর গুলিতে বিদেশীদের কাজের ভিধি নিষেধ আরোপ করা হয়েছে সেগুলি হল, গাড়ি ও বাইকের শো রুমে কাজ। রেডিমেড পোশাকের দোকানে সেলস বয়ের কাজ। ফার্নিচারের দোকানে কাজ। হোম অ্যাপ্লায়েন্স-এর দোকানে কাজ। ইলেকট্রনিক্স এর দোকানের কর্মী। ঘড়ির শো রুমে সেলসের কাজ। চশমার দোকানে।বিল্ডিং মেটিরিয়াল বিক্রির দোকানে। অটো পার্টস বিক্রির দোকানে।কার্পেট বিক্রির দোকানে।

কোন মন্তব্য নেই: