মুখ্যমন্ত্রীর আয়কর নিয়ে চূড়ান্ত বিবাদ শুরু - Aaj Bikel
মুখ্যমন্ত্রীর আয়কর নিয়ে চূড়ান্ত বিবাদ শুরু

মুখ্যমন্ত্রীর আয়কর নিয়ে চূড়ান্ত বিবাদ শুরু

Share This

আগরতলা: প্রচার আছে দেশের গরিবতম মুখ্যমন্ত্রী হলেন মানিক সরকার। কিন্তু আয় করের রিটার্ন দাখিল করেন না তিনি। যদিও মানিক সরকারের মুখ্যমন্ত্রী পদের বেতন আয়করের আওতায় আসে।

মুখ্যমন্ত্রী মানিক সরকার বরাবরই ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু এবার মনোনয়ন পত্র দাখিলের পর তার আয়ের পরিধি এবং তার হিসাব সঠিক ভাবে আয়কর দপ্তরের দৃষ্টিতে না আনার বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিস্তর সমালোচনা শুরু হয়েছে। প্রথম শ্রেণীর নাগরিক হয়েও তিনি তার তথ্য সংক্রান্ত বিষয়ে দেশের প্রচলিত বিধির অনুসরণ করছেন না বলে অভিযোগ। এনিয়ে বিস্তর প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার তার যাবতীয় ভাতা বাদ দিয়ে বেতন বাবদ বাৎসরিক মোট আয় ৩ লক্ষ্য ১৫ হাজার ৭৮০ টাকা আয় করছেন। আর এটা মুখ্যমন্ত্রী তার হলফ নামায় নিজেই স্বীকার করেছেন। সে অনুযায়ী তিনি আয় করের আওতায় আসছেন। কিন্তু বার্ষিক আয়, আয়করের আওতায় মধ্যে পরলেও তিনি তার হলফ নামায় আয়করের প্রদানের অংশটি খালি ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয় আয়করের রিটার্ন দাখিল যে তিনি করেন না, তাও স্পষ্ট হয়ে গেছে।

যদিও তার সহধর্মীনী পাঞ্চালী ভট্টাচার্য তথা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারী নিয়মানুযায়ী ট্যাক্স দিচ্ছেন এবং রিটার্নও দাখিল করছেন। অভিযোগ মুখ্যমন্ত্রী মানিক সরকার তার আয় সম্পর্কে আয়কর দপ্তরকে অন্ধকারে রেখেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকারী নিয়ম লঙ্ঘন করেছেন। যদিও বেতনের তুলনায় ভাতাদির পরিমাণ অনেক বেশী। যদিও তা নিয়মানুযায়ী আয়করের আওতায় আসে না।

উল্লেখ করা যেতে পারে মুখ্যমন্ত্রী তার বেতনের সবটাই পার্টিতে দিয়ে দেন। আর পার্টি থেকে সর্বকালীন কার্যকর্তা হিসাবে অতি সামান্য অর্থ পেয়ে থাকেন। পার্টির সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী কোন রাজনৈতিক দলে অর্থ দিলে তা আয়করের আওতায় বাইরে থাকে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সরকার আয়করের আওতায় পরেন না। কিন্তু বিরোধীদের বক্তব্য আয়করের আওতায় তিনি না পরলেও প্রথম শ্রেণির নাগরিক হিসাবে তার রিটার্ন দাখিল করার প্রয়োজন ছিল। যা তিনি করেন নি।

কোন মন্তব্য নেই: