একঘেয়েমি নয়, বরং মজায় হোক পড়াশোনা! কীভাবে? - Aaj Bikel
একঘেয়েমি নয়, বরং মজায় হোক পড়াশোনা! কীভাবে?

একঘেয়েমি নয়, বরং মজায় হোক পড়াশোনা! কীভাবে?

Share This

 

পড়াশোনা করাটা অধিকাংশ পড়ুয়ার কাছেই বোরিং৷ পড়তে বসলে জ্বর আসে তাদের৷ কিন্তু অভিভাবক হিসেবে আপনাকেই পড়াশোনা মজাদার করে তুলতে হবে সন্তানের কাছে৷ কীভাবে?

ভালো লাগার বিষয়ে জোর
পড়ুয়ার যে বিষয় পড়তে খুব খারাপ লাগে , সেই বিষয়টি বারংবার পড়াতে থাকলে ওর পড়াশোনার প্রতি তীব্র অনীহা সৃষ্টি হবে৷ তার চেয়ে বরং যে বিষয় ওর ভালো লাগে , সেটি নিয়ে বসুন৷ ওর পছন্দের বিষয় পড়া হয়ে গেলে ও বাকি বিষয়গুলি পড়বে কেন ? সেক্ষেত্রে একটা কৌশল ট্রাই করতে পারেন৷ ওর পছন্দের বিষয়টি অর্ধেক পড়া হলে তা বন্ধ করে অন্যান্য বিষয়গুলি পড়তে বলুন৷ শেষে আবার ওর পছন্দের বিষয়ের বাকিটা পড়াবেন বলুন৷ দেখবেন ও পছন্দের বিষয়টি জানার জন্য বাকি বিষয়গুলিও জানতে চাইছে৷
কীভাবে পড়তে চায় জানুন
আপনার খুদে রোজ সকালে উঠে চেঁচিয়ে পড়াশোনা করবে -এমনটাই ইচ্ছা আপনার ? কিন্তু কীভাবে পড়তে চায় আপনার খুদে , সেটা আগে দেখুন৷ সকলের পড়ার স্টাইল একরকম হয় না৷ কেউ চেঁচিয়ে পড়ে , কেউ আস্তে৷ কারও ভোরবেলা পড়তে সুবিধা হয় , কারও আবার রাতে৷ আপনি নিজের মতো করে ওর পড়ার স্টাইল ছকে বেঁধে দিলে ওর বোরিং লাগবে৷ তার চেয়ে বরং ওকে নিজের মতো পড়াশোনা করতে দিন৷ ও নিজে থেকেই পড়বে৷
পড়ুয়াকে পড়াক পড়ুয়াই
সাধারণত অভিভাবক বা শিক্ষকের সামনে পড়তে বসতে ভীষণ বোরিং লাগে পড়ুয়াদের৷ এক্ষেত্রে গ্রুপ স্টাডির সাহায্য নিন৷ বন্ধুরা মিলে একসঙ্গে পড়াশোনা করলে দেখবেন পড়াটাও মজাদার হয়ে উঠেছে৷ তাছাড়া এরা একে অপরকে পড়াশোনায় সাহায্যও করতে পারবে৷
পাশে থাকুন
একা একা খুদে পড়তে বসতে চায় না ? ওর হয়তো একা পড়তে ইচ্ছা করে না৷ সেক্ষেত্রে আপনাকে ওর পড়ার সময় পাশে থাকতে হবে৷ পড়ুয়ার কোনও সমস্যা হলে আপনি ওকে সাহায্য করুন৷ দেখবেন পড়াশোনার প্রতি অনীহা কেটে যাচ্ছে৷
ছোট -ছোট ট্রিপ
ধরুন খুদে ইতিহাসে কাঁচা৷ সব কিছু ভুলেও যাচ্ছে চট করে৷ সেক্ষেত্রে ওকে নিয়ে মাঝেমধ্যেই ঐতিহাসিক জায়গাগুলোয় ঘুরে আসুন৷ আসলে যে কোনও ধরনের ছোট -ছোট এডুকেশনাল ট্রিপে নিয়ে যেতে পারেন৷
এডুকেশনাল গেম ও শো
আজকাল পড়াশোনাকে মজাদার করে তোলার জন্য বিভিন্ন গেম এসে গিয়েছে বাজারে৷ সেগুলো খেলতে পারেন খুদের সঙ্গে৷ তাছাড়া নিয়মিত ওর সঙ্গে বসে এডুকেশনাল শো দেখুন৷ বিভিন্ন এডুকেশনাল ভিডিও গেমসও খেলতে পারেন ওর সঙ্গে৷ পড়ুয়া মজা পাবে৷ এডুকেশনাল গেমস কিন্তু সাহায্য করে৷

কোন মন্তব্য নেই: