শিলিগুড়ি: মেয়েকে বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মায়ের। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে রেললাইনের উপর ঘটেছে। সূত্রের দাবি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কন্যা ও স্ত্রীকে নিয়ে উঠেছিলেন দক্ষিণবঙ্গের দুর্গাপুর বিধাননগরের বাসিন্দা মানস পাল। ট্রেন চলতে শুরু করলে মানসবাবু স্ত্রী কামরার শৌচাগারে যান। সেই সময়ে মায়ের পেছন পেছন কামরার শৌচাগারে যায় মানসবাবুর তিন বছরের কন্যা। শৌচাগার থেকে বেরিয়ে এসে মানসবাবু স্ত্রী দেখতে পান তার মেয়ে নেই।
কামরার দরজা খোলা। মেয়ে ট্রেন থেকে পড়ে গিয়েছে এই অনুমান করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় মানসবাবুর স্ত্রী। ট্রেনের অন্যান্য যাত্রীদের তৎপরতায় ট্রেন থামিয়ে মা ও মেয়ের খোঁজ শুরু হয়। খবর দেওয়া রেল পুলিশকে। অনেক তল্লাশি পড়ে রাঙাপানি স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে মা ও মেয়েকে উদ্ধার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। আহত অবস্থায় মা ও মেয়েকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে আহতদের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন মেয়ে আহেলি পাল আহত হলে অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু মায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। পুলিশ সূত্রের খবর সিকিম ঘুরে বাড়ি ফিরছিল ওই দম্পতি। তখনই ওই দুর্ঘটনাটি ঘটে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা আশ্বাস দেয় পুলিশ। এর জেরে সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন