কলকাতা: রবিবার সাত সকালে দু'টি পৃথক পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন । তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে । সকালেই দুর্ঘটনার কবলে পরে খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয় । উলটোডাঙার কাছে ভিআইপি রোডে রিকশা চালককে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি । যদিও তখন গাড়িতে ছিলেন না খাদ্যমন্ত্রী । আহত হন কনভয়ের চালক । ঘটনাস্থলে যায় লেকটাউন থানার পুলিশ ।
ফের পথ দুর্ঘটনা ঘটে বাইপাস মেট্রোপলিটন বাসস্টপের কাছে। । আজ সকাল সাতটা নাগাদ । নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি । দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন । পরে হাসপাতালে মৃত্যু হয় সায়ন্তন বিশ্বাস নামে একজনের । আহতদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।
জানা গেছে, মা ফ্লাইওভার থেকে নেমে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল একটি অ্যাপ ক্যাব । উড়ালপুল থেকে গাড়িটি নামার পর বাইপাস মেট্রোপলিটনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় । অতিরিক্ত গতি থাকার ফলে হঠাতই নিয়ন্ত্রণ হারায় সেটি । দুর্ঘটনা পরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । পৌঁছে যায় প্রগতি ময়দান থানার পুলিশও । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । গাড়িটিকে আটক করা হয়েছে । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বাইপাসের ওই জায়গায় যানজট তৈরি হয় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । সপ্তাহ খানেক আগে বাইপাসের চিংড়িঘাটায় এক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয় । তার জেরে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন