আগরতলা: রাজ্য-শাসনে সিপিএমের মতো দল আছে বলেই ত্রিপুরায় স্থবির হয়ে পড়েছে উন্নয়ন। সোমবার এখানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দু-দিনের নির্বাচনী প্রচারে এসে এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে অমিত বলেন, বর্তমান সরকারের কাজকর্মে রাজ্যের জনসাধারণ বেজায় অসন্তুষ্ট। পরিসংখ্যানের বিচারেও উন্নয়নের ক্ষেত্রে দেশের মধ্যে সর্বশেষে স্থান ত্রিপুরার।
রাজ্যে বর্ধমান রাজনৈতিক হিংসার প্রসঙ্গে বলেন, সিপিআইএম-এর নেতা-কর্মীরা হতাশায় ভুগছেন। হাতাশার বহিঃপ্রকাশ ঘটছে হিংসার মাধ্যমে। তাই তারা বিজেপি-কর্মীদের উহর হামলা করছে। তিনি বলেন, চতুৰ্দশ অর্থ কমিশনে ১৮ হাজারের বেশি ধার্য করে সাহায্যের পরিমাণ বাড়ানো হয়েছে। তাই ত্রিপুরায় এখন বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার, অন্তত উন্নয়নের জন্য। কেননা, বিজেপির একমাত্র লক্ষ্য বিকাশ, উন্নয়ন। রাজ্যে ক্ষমতায় আসলে কী কী পরিকল্পনা রয়েছে দলের তা-ও শুনিয়েছেন অমিত শাহ।
তিনি বলেন, কলেজস্তর পর্যন্ত মহিলা ছাত্রীদের বিনামূল্যের শিক্ষা দানের ব্যবস্থা করা হবে। সামাজিক ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে। ন্যূনতম ৩৪০ টাকা করে প্ৰদান করার আশ্বাস শাহের। প্ৰতিটি পরিবারের অন্তত একজনকে কৰ্মসংস্থান, যুবক-যুবতীদের বিনামূল্যের স্মাৰ্ট ফোন প্ৰদান, সপ্তম বেতন কমিশনের নির্দেশ কার্যকর করা ইত্যাদি নানা প্রতিশ্রুতি দিয়েছেন দলের সভাপতি শাহ।
কংগ্রেস সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ত্ৰিপুরায় এই দলের ভিত্তি নেই। কেলবল ভোট কেটে সিপিএমকে সাহায্যে করতে ময়দানে নেমেছে কংগ্রেস। সব শেষে রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে শাসক বামদলগুলির প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিজেপি ক্ষমতায় আসলে ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। শান্তি আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন