আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা - Aaj Bikel
আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা

আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা

Share This

কলকাতা: এবার শীতের শুরুতে সঙ্গী হয়েছিল বৃষ্টি। শীতের বিদায়কালে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ, সোমবার ও কাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। 

সোমবার বৃষ্টি উপকূলবর্তী এলাকায় সীমাবদ্ধ থাকতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টির বেশি সম্ভাবনা কাল, মঙ্গলবার। ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেশি হতে পারে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তাছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার মতো পরিস্থিতি রয়েছে।

কোন মন্তব্য নেই: