উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যের নাম ঘোষণা - Aaj Bikel
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যের নাম ঘোষণা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যের নাম ঘোষণা

Share This

আজ, সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যের নাম ঘোষণা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শনিবারই উপাচার্য বাছাইয়ের জন্য গঠিত সার্চ কমিটি তালিকা আচার্য তথা রাজ্যপালের কাছে পাঠিয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরেও সেই তালিকা গিয়েছে। তাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হিসাবে ছয় জনের নাম গিয়েছে। তারমধ্যে দুই অধ্যাপক উপাচার্যের দৌড়ে এগিয়ে রয়েছেন। ওই দু’জনের মধ্যে একজনকে চূড়ান্ত করা হবে। রবিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, সার্চ কমিটির পাঠানো তালিকা থেকে একজনকে নির্বাচিত করা হয়েছে। সোমবার নয়া উপাচার্যের নাম ঘোষণা করা হবে।

কোন মন্তব্য নেই: