ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী, দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি - Aaj Bikel
ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী, দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী, দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

Share This

মায়াপুরের ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মন্দিরে আরতি করলে মুখ্যমন্ত্রী৷ দিলেন পুজো৷ 

আজ, সোমবার তাঁকে স্বাগত জানান ফোর্ড গ্রুপ অফ কোম্পানিজের বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য আলফ্রেড ফোর্ড ও তাঁর স্ত্রী শর্মিলা ভট্টাচার্য ফোর্ড৷ মায়াপুরে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে আশ্বাস মমতার৷ 

এদিন  ইসকনে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানায় মন্দির কর্তৃপক্ষ৷ কর্তৃপক্ষের অনুরোধ মেনে মায়াপুরে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ 

এদিন মিটিন ১০ মন্দিরে থাকার পর মায়াপুরের ইস্কন ও চৈতন্যমঠ ঘুরে কৃষ্ণনগরের সার্কিট হাউসে চলে যান৷ আজ বিকেল ৫টা থেকে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।  আগামিকাল মঙ্গলবার দুপুর ১টায় তিনি কৃষ্ণনগর গর্ভনমেন্ট কলেজ মাঠে সরকারি সভা করবেন।  

কোন মন্তব্য নেই: