আহমেদাবাদ : অবৈধভাবে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অপরাধে ৭ পাকিস্তানি মত্স্যজীবীকে গ্রেফতার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী| ৭ পাকিস্তানি মত্স্যজীবীকে গ্রেফতার করার পাশাপাশি ধৃত মত্স্যজীবীদের মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে| প্রতিরক্ষা দফতরের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গুজরাটের কচ্ছ রিজিওনে, যাখায়ু উপকূল থেকে ১৬ নটিক্যাল মাইল দূরে ‘আল-হিলাল’ নামক একটি পাকিস্তানি নৌকা দেখতে পান ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা|
নৌকাটিতে ৭ জন পাকিস্তানি মত্স্যজীবী ছিলেন| অবৈধভাবে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করায় তত্ক্ষণাত্ গ্রেফতার করা হয় ৭ পাকিস্তানি মত্স্যজীবীকে| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে পাকিস্তানি নৌকা|
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বর মাসে ভারতীয় জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে গ্রেফতার করা হয়েছিল ৬ জন পাকিস্তানি মত্স্যজীবীকে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন