আয় বাড়লেও আয়কর দেননি মুখ্যমন্ত্রী: রিপোর্ট - Aaj Bikel
আয় বাড়লেও আয়কর দেননি মুখ্যমন্ত্রী: রিপোর্ট

আয় বাড়লেও আয়কর দেননি মুখ্যমন্ত্রী: রিপোর্ট

Share This

আগরতলা: ত্রিপুরা নির্বাচন৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তিতি৷ নাওয়া-খাওয়া ভুলে চলছে প্রচার-মিছিল-মিটিং৷ ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি৷ কারণ, আগামী পাঁচ বছরের সুখের জীবন উপভোগ করতে রাত-দিন এক করে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলের নেতা মন্ত্রীর৷ কিন্তু, দিনভর পরিশ্রম চললেও ত্রিপুরার নেতা-মন্ত্রীর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে নয়া সমীক্ষা রিপোর্ট৷ চাঞ্চল্যকর সমীক্ষা বলছে, সততার প্রতীক ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও আয়কর জমা দেননি৷  


সর্বভারতীয় সংস্থা ইলেকশন ওয়াচ দাবি করেছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমস্ত প্রার্থীকে তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব, তাঁদের বিরুদ্ধে কোনও মামলা রয়েছে কি না, কিংবা তাঁদের শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়ে বেশ কিছু তথ্য জমা দিতে হয়৷ সেই তথ্য ঘেঁটে ইলেকশন ওয়াচ একটি রিপোর্ট তৈরি করেছে৷ তাতে দেখা গিয়েছে, ৬০ বিধানসভা আসনের ২৯৭ জন প্রার্থীর মধ্যে কংগ্রেসের মোট ৫৯ প্রার্থীর মধ্যে মাত্র ১৯ জন আয়কর দাখিল করেছেনে৷ শতাংশের বিচারে ৬৮ জন৷ এর পর সিপিএমের ৫৭ জন প্রার্থীর মধ্যে ৮৮ শতাংশই কখনও আয়কর দাখিল করেননি৷ এর মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও৷ তাঁর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩৩ লক্ষ ১৯ হাজার টাকা৷ আয়কর দেন না বিজেপির ক্ষেত্রে এমন সংখ্যা ৪৩ শতাংশ৷ বাদ যায়নি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও৷

কোন মন্তব্য নেই: