ত্রিপুরা নির্বাচনে কোটিপতি প্রার্থীদের সংখ্যা জানানে কত? দেখলে সত্যিই চমকে উঠবে! - Aaj Bikel
ত্রিপুরা নির্বাচনে কোটিপতি প্রার্থীদের সংখ্যা জানানে কত? দেখলে সত্যিই চমকে উঠবে!

ত্রিপুরা নির্বাচনে কোটিপতি প্রার্থীদের সংখ্যা জানানে কত? দেখলে সত্যিই চমকে উঠবে!

Share This

আগরতলা: ত্রিপুরা নির্বাচন৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তিতি৷ নাওয়া-খাওয়া ভুলে চলছে প্রচার-মিছিল-মিটিং৷ ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি৷ কারণ, আগামী পাঁচ বছরের সুখের জীবন উপভোগ করতে রাত-দিন এক করে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলের নেতা মন্ত্রীর৷ কিন্তু, দিনভর পরিশ্রম চললেও ত্রিপুরার নেতা-মন্ত্রীর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে নয়া সমীক্ষা রিপোর্ট৷ 


শনিবার সর্বভারতীয় সংস্থা ইলেকশন ওয়াচের ত্রিপুরা নির্বাচনের আগে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে৷ নয়া সমীক্ষা রিপোর্ট বলছে, ৬০ বিধানসভা আসনের অধীনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২৯৭ জন প্রার্থী৷ প্রত্যেক কেন্দ্রেই রয়েছেন একাধিক প্রার্থী৷ রাজ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩৫ জন৷ এঁদের মধ্যে সর্বোচ্চ ১১ কোটি ৭ লক্ষ টাকার সম্পদ রয়েছে বিজেপি প্রার্থী বিষ্ণু দেববর্মার৷ কোটিপতির তালিকায় সর্বনিম্ন এক কোটি টাকার সম্পদ রয়েছে কংগ্রেস প্রার্থী লক্ষ্মী নাগের৷

কোন মন্তব্য নেই: