বিজেপি কর্মীদের বিরুদ্ধে সিপিআইএম-এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ - Aaj Bikel
বিজেপি কর্মীদের বিরুদ্ধে সিপিআইএম-এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ

বিজেপি কর্মীদের বিরুদ্ধে সিপিআইএম-এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ

Share This


আগরতলা  : প্রধানমন্ত্রীর সভায় আসার সময় বিজেপির কর্মীরা সিপিআইএম'র অফিস, মোটর শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করেছে বলে সিপিআইএম অভিযোগ করেছে। সিপিআইএম'র অভিযোগ শান্তিপূর্ণ নির্বাচন হতে দিতে চাইছে না বিজেপি।

সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর অভিযোগ করেছেন, "শান্তিরবাজারে বামফ্রন্টের প্রচার সজ্জা নষ্ট করেছে বিজেপি। পার্টি অফিস ভাঙচুর করেছে, এমনকি মোটর শ্রমিক ইউনিয়নের অফিসও ভাঙচুর করেছে। প্রধানমন্ত্রীর জনসভায় আসার জন্য তাদের গাড়ি দেওয়া হয়নি বলে তারা এই ধরনের উন্মত্ততা করেছে"।

তিনি বলেন, "গাড়ি না দেওয়ার অভিযোগ অসত্য। গাড়ির মালিক গাড়ি না দিলে কিছু করার থাকে না। আর নির্বাচনের কাজে প্রচুর গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ফলে পার্টির কাজের জন্য গাড়ির প্রয়োজনীয়তা মেটানো নাও যেতে পারে। এজন্য পার্টির অফিসে হামলা করা অনুচিত"।
তিনি সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছে। একেই সঙ্গে বিজেপিকে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্যও বলা হয়েছে।

কোন মন্তব্য নেই: