আগরতলা : রেল থেকে অস্ত্র শস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতারের পর রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। সিপিআইএম বিষয়টিকে রাজনৈতিক সন্ত্রাসের অঙ্গ হিসাবে ব্যাখ্যা করছে।
সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, "রাজ্যে অস্ত্র শস্ত্র আসছে এবং বহিরাগতরা রাজ্যে ভিড় জমাচ্ছে বলে আরও আগেই সিপিআইএম অভিযোগ করেছে। এখন এর প্রমাণ মিলছে। সাড়া রাজ্যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। অতিসত্বর এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন"।
বিজন ধর আরও বলেন, "বিজেপি সমগ্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। অনেক জায়গাতেই সিপিআইএম কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়া উচিৎ"।
উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস থেকে ৩টি পিস্তল, ৫০০ রাউন্ড গুলি এবং ছুরি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন