আগরতলা : রাজনৈতিক সৌজন্যতার দৃষ্টান্ত রাখলেন কৃষ্ণপুর আসনের বিজেপি প্রার্থী ডাঃ অতুল দেববর্মা এবং খোয়াই আসনের বিজেপি প্রার্থী অমিত রক্ষিত।
জিবি হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণপুর আসনের বাম প্রার্থী তথা মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জামাতিয়াকে দেখতে যান এই আসনের বিজেপি প্রার্থী ডাঃ অতুল দেববর্মা এবং খোয়াই আসনের বিজেপি প্রার্থী অমিত রক্ষিত। তারা হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। সরাসরি তার সঙ্গে কথাও বলেন। যদিও খগেন্দ্র জামাতিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিশিষ্ট চিকিৎসক ডাঃ অতুল দেববর্মা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। তবে মন্ত্রী খগেন্দ্র জামাতিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করানো হয়েছে।
অন্যদিকে, জিবি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খোয়াইয়ে পৌঁছতেই বিধায়ক বিশ্বজিত দত্তের শারীরিক অবস্থার খোঁজ নিতে ছুটে যান এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত রক্ষিত। বর্তমান পরিস্থিতিতে যেখানে রাজনৈতিক হাওয়া তুঙ্গে, সেই জায়গায় রাজনৈতিক শত্রুতা ভুলে বিজেপি প্রার্থীর জিবি হাসপাতালে গিয়ে মন্ত্রীকে দেখে আসায় ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন