আগরতলা : রেল থেকে অস্ত্র শস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করার পেছনে বিজেপি সরাসরি সিপিআইএমকে কাঠগড়ায় তুলেছে। রাজ্যের বেশ কিছু এলাকায় অস্ত্র শস্ত্র মজুত করা হয়েছে বলেও বিজেপি সুনির্দিষ্ট অভিযোগ করেছে।
বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, "অস্ত্র শস্ত্র সহ ধৃত ব্যক্তি বহিঃরাজ্যের নয় এই রাজ্যেরেই স্থায়ী বাসিন্দা এবং সিপিআইএম এর ইতিপূর্বে শক্ত ঘাটি যতনবাড়ির বাসিন্দা। যতনবাড়িতে ইতিপূর্বে বিজেপির ১৭ জন কর্মী আহত হয়েছেন ক্যাডার আক্রমণে। ক্যাডার সন্ত্রাস এখানে নিত্য দিনের ঘটনা। বিজেপির পার্টি অফিসও সেখানে পোরানো হয়েছে"।
সুনীল দেওধর বলেন, "রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ করে খোয়াই, মজলিশপুর, খয়েরপুর এবং মান্দাইয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছে। বিস্ফোরক সামগ্রীও মজুত করা হয়েছে। বিষয় গুলি সম্পর্কে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে"।
তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনের কাজে পুরোপুরি সন্তুষ্ট নয় বিজেপি। কারণ নির্বাচনের কাজে নিযুক্তদের মধ্যে ৫০ শতাংশ সিপিআইএম এর লোক। নির্বাচনের কাজে নিযুক্তরা এই রাজ্যেরই কর্মচারী। এতে অবশ্য তাদের কোন দোষ নেই। কারণ তারা চাকরি পেয়েছে সিপিআইএম এর সদস্য হিসাবে। আবার চাকরি বজায় রাখতে গেলেও সিপিআইএম এর দাসত্ব স্বীকার করে নিতে হবে"।
তবে নির্বাচন কমিশনকে এখন যাবতীয় বিষয় বিবেচনা করেই নির্বাচনকে নিরপেক্ষ রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন