হিলি : দক্ষিণ দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হল এক দিনের আইনি পরিষেবা শিবির ও আইন মেলা। হিলি রমানাথ হাইস্কুলে এই মেলা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ সেলসার সদস্য সম্পাদক অজয়কুমার গুপ্ত, জেলা জজ সুদেব মিত্র, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি সহ অন্য আধিকারিক ও বিশিষ্টজনরা। আইন মেলায় মোট ১৮টি স্টল ছিল। যেখান থেকে আইন বিষয়ক নানা পরামর্শ দেওয়া হয়।
সাধারণত আইন সম্পর্কে খুব বেশি জ্ঞান মানুষের কমই থাকে। কোনওরকম বিপদে পড়লে কী করণীয় তা বুঝতে পারেন না অনেকেই। কাউকে দত্তক নেওয়ার নিয়ম কী তাও হয়তো জানা নেই। এর ফলে হয়রানির স্বীকার হতে হয় সাধারণ মানুষকে। তাই আইনি কী কী পরিষেবা আপনি পেতে পারেন বা ঠিক কীভাবে আপনি আইনের সাহায্য পেতে পারেন তা জানাতে এই প্রথম হিলিতে একদিনের আইনি পরিষেবা ও আইন মেলার আয়োজন করা হয়। এই মেলায় সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হয়। এছাড়াও সরকারি বিভিন্ন প্রয়োজনীয় সুযোগসুবিধা সম্পর্কে আলোচনা করা হয় সেকানে। বিভিন্ন আইনি সমস্যার সমাধান কী করে সম্ভব তা নিয়েো এই মেলায় পরামর্শ দেওয়া হয়।
এই বিষয়ে চাইল্ড লাইনের জেলা কোঅর্ডিনেটর তথা জেলা আইনি পরিষেবার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত সুরোজ দাস জানান, সরকারের বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে তা না জানার ফলে সেই সব সুযোগসুবিধা থেকে সাধারণত মানুষ বঞ্চিত হচ্ছে। এছাড়াও সাধারণ মানুষের আইনের প্রতি ভীতি থাকার ফলে তারা আইনি পরিষেবাগুলো ঠিকঠাক পায় না। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মেলা ও আইনি পরিষেবার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুরে এই প্রথম মানুষের মধ্যে আইনি সচেনতা বাড়াতে আইনি পরিষেবা শিবির ও মেলার আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন